নিজেকে কখনো ছোট ভাবেন না। নিজেকে মুল্যয়ন করতে শিখুন।

 

 আপনি সত্যিই বিশেষ কিছু, এটা কখনো ভুলবেন না 

pexels-gubby
The value of your life.

 আপনি নিজেই জানেন না যে আপনি কে? 

আমরা অনুভব করি যে আমরা মুল্যহীন। তবে পূর্বে যা ঘটে গেছে এবং ভবিষ্যতে কি ঘটতে পারে তা বিবেচনা করেই আপনি কখনো আপনার মূল্য হারাবেন না। আপনি একজন স্পেসাল- এটি কখনো ভুলবেন না। 

 একজন সুপরিচিত বক্তার ১০০০ টাকার নোটের গল্প। 

একজন সুপরিচিত বক্তা একটি ১০০০ টাকার নোট ধরে তার গল্পটি শুরু করলেন। তার সেমিনারে প্রায় ১৫০ এর মতো মানুষ উপস্থিত ছিলো। তিনি সবাইকে প্রশ্ন করলেন, কে এই ১০০০ টাকার নোট টি পেতে? তখন সবাই হাত উপরে উঠালো। তিনি বললেন আমি যে কোন একজন কে এই ১০০০ টাকার নোট টি দেব। বলা মাত্র তিনি টাকা টি ছিড়ে ফেলার জন্য প্রস্তুতি নিলেন।  

তখন তিনি প্রশ্ন করলেন , এখনও কে এটি চাই? তবুও হাত গুলো উপরে উঠে ছিলো। ওকে, ফাইন_ তিনি বললেন। এখন আমি যদি এটি এমন করি তাহলে কেমন হবে ? বলামাত্র তিনি টাকাটি মাটিতে ফেলে দিয়ে নিজের জুতা দিয়ে মেঝেতে পিষতে শুরু করে।

সে এটিকে তুলেছে এবং দেখলো টাকাটি ছেড়া ও নোংরা । এখন এই অবস্থাই টাকা টি আর কে চাই? তবুও সবার হাত উপরে দেখা গেলো।  

 কি বুঝলেন/?  গল্প শুধু পড়েই গেলেন কিন্তু কিছুই বুঝকেন না, তাই তো? 

তিনি টাকার সাথে কি করলেন তা বিবেচনা না করে এটি তারা চেয়েছেন কারন ১০০০ টাকার নোটের মূল্য হ্রাস হয়নি । পা দিয়ে পেষার পরেও ১০০০ টাকার মুল্য ১০০০ টাকা রয়ে যায়। 
 

নিজেকে মুল্যয়ন করতে শিখুনঃ 

 বড় হতে হলে যেমনি চাই আত্নবিশ্বাস, তেমনি চাই চিন্তা ভাবনার পরিবর্তন।
সব সময় বড় চিন্তা করতে হয়, আকাঙ্খাকে সামনের দিকে নিতে হয়। সব কিছু আপনার মন মত ঘটবে তা নয়। তবে লক্ষ যদি বড় থাকে অল্প কিছু ঘটেলেই অনেক কিছু হয়।

আপনার যদি মনে হয় আপনি টিউটর হিসাবে ভালো তাহলে আপনাকে টিচার জব করতে হবে আর না হলে আপনাকে বাচ্চা পড়ানোর দায়িত্ব নিতে হবে।

আর সারা জীবন বাচ্চাদের পড়াইতে হবে এবং এই কোলাহলের মধ্যেই থাকতে হবে। আর এই পর্যায়ে  আপনার নিজের পছন্দের দামই রইল না। তাই প্রতিটি পেশা বেছে নেওয়ার আগে ওই পেশার সাথে আপনি ভালোভাবে  মানিয়ে নিতে পারবেন কিনা তা হয়তো  ১০ বার ভেবে নেয়া উচিত ।


জীবনে চলার পথে অনেক সু্যোগ আসে তেমনি অনেক বাধাও আসে। আপনাকে প্রতিটি বাধা কাটানোর প্রত্যয় থাকতে হবে। যদি বাধা তাড়াতাড়ি কাটাতে পারেন, তাহলে সফল তত তাড়াতাড়ি হতে পারবেন। যে বাধা কাটাতে পেরেছে সেই হয় সফলকাম। 

আপনি যদি নিজেক ছোট মনে করেন তাহলে বাধা আপনাকে পিষে মেরে ফলবে। নিজের প্রতি বিশ্বাস মানুষকে সফল করে তাই কোন অবস্থায় নিজেকে ছোট ভাবা যাবে না।


মানুষের পিছু কথা নিয়ে বিভ্রান্তঃ 

আমাদের মধ্যে অনেকেই আছে কোন একটি ছোট ব্যবসা শুরু করতে চায়, কিন্তু সেই ব্যবসাটি সমাজে নিন্ম ব্যবসা হিসাবে পরিচিত। ধরুন আপনি ছোট একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু আশেপাশের মানুষ কি ভাবে নিবে বা কি ভাববে এই চিন্তা করে আর এগুতে পারলেন না। সাফল্য অর্জন করতে হইলে মানুষ কি ভাবে এই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হইবে। 

আপনার পেটে ক্ষুধা আছে, বড় আপনাকে হতেই হবে। সকল বাধা মোকাবেলা করার সঠিক ধরন বুজতে হবে। সঠিক ও হালাল পথে কঠিন প্ররিশ্রম করতে হবে তবেই সার্থকতা। তথ্যসূত্র: বাংলাপ্রেইনার।

আজ আর কিছু লিখবো না । দেখা হবে হয়তো অন্য কোন লেখার মধ্যে , আর সেই পর্যন্ত ভালো থাকুন , সুস্থ থাকুন এবং আমার জন্য দুয়া করুন। ধন্যবাদ। 


Previous Post Next Post